1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ উপজেলার সাংবাদিকদের সাথে ইউ.এন’র মত বিনিময়

Reporter Name
  • বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান বিশেষ প্রতিনিধি ঃ
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিকের সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৪ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক বলেন, ‘সাংবাদিকরা সমাজের গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে। আপনাদের বস্তুনিষ্ঠ লিখনীতে সমাজের অনিয়ম, দুর্নীতির পাশাপাশি সমাজের ভালো দিকও ফুটে উঠে। আজমিরীগঞ্জ উপজেলাকে আরো সামনে এগিয়ে নিতে চাই।
আজমিরীগঞ্জ উপজেলার সার্বিক অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান। কমিউনিকেশনে যেন দুরত্ব সৃষ্টি না হয় সেই দিকে সবাইকে লক্ষ রাখার আহবান জানান। এ সময় ই-প্রেসক্লাব আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান বলেন, বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য প্রশাসনের সর্বাধিক সহযোগিতা কামনা করছি । আরও বক্তব্য রাখেন, ই-প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জামিনুল ইসলাম,
আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, সহ সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু হেনা, সাবেক সভাপতি স্বপন বনিক, সাবেক সাধারণ সম্পাদক এবায়দুর রহমান রাসেল, সাইদুল ইসলাম বাহার , এনামুল হক মিলাদ প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD