চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া হোসনাবাদ তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদরাসার ১যুগ পূর্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার বাদে জুমা মাদরাসা মাঠে মির্জা ওমরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সুপারিন্টেন্ডেন্ট মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া ও সহসুপার মাওলানা নুরুল আবছারের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ আ ত ম লিয়াকত আলী,বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের শাহজাদা ইবনে দিদার,মোসাহেব উদ্দিন বখতেয়ার, উত্তর জেলার জমির হোসেন তালুকদার,এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক গোফরান, চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ দানু মিয়া, মির্জা মোহাম্মদ সেকান্দর, মির্জা জহির উদ্দিন, লোকমান কোম্পানি, মোতালেব মাতব্বর, অধ্যক্ষ আজিজুল হক, মাওলানা আবদুল মালেক, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আবদুর রহিম, আহমদ ছাফা রুবেল ও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলার নেতৃবৃন্দ প্রমূখ।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন,খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (দ:),খতমে গাউসিয়া শরিফ, যুগপূর্তি অনুষ্ঠান ও সাবেক শিক্ষকমন্ডলী বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply