৬ই মার্চ রোজ সোমবার রাত ৮ ঘটিকার সময় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই -প্রেস ক্লাব , আজমিরীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ হবিগঞ্জ ২ আজমিরীগঞ্জ বানিয়াচংয়ের সংসদ সদস্য ও বেসরকারি বিল সংক্রান্ত সংসসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান ‘ র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন ।
এ সময় ক্লাবের সভাপতি আশিকুর রহমান বলেন সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশে ই-প্রেস ক্লাব অঙ্গীকারবদ্ধ । তিনি সংসদ সদস্য ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ।
এম পি আবদুল মজিদ খান বলেন , আপনারা সাংবাদিক আপনাদের যেমন সমাজের অন্যায় ও দুর্ভোগ তুলে ধরার দায়িত্ব, ঠিক তেমনি সমাজের উন্নয়ন ও পরিবর্তনের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম তুলে ধরা উচিৎ।
তিনি দেশ ও সমাজ উন্নয়ন ও উপকৃত হয় এমন সংবাদ সংগ্রহ ও উপস্থাপনের আহবান জানিয়ে বলেন,সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশের ও জনগনের কল্যান বয়ে আনবেন । সমাজের গুরুপ্তপুর্ন ভুমিকা পালন করে যেতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন ই-প্রেস ক্লাবের সহ সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক, মুজিবুর রহমান মুজিব, প্রচার সম্পাদক, জামিনুল ইসলাম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইয়াসিন মিয়া, সহ ক্রীড়া সম্পাদক আঙ্গুর মিয়া, সদস্য তারেক রহমান, ও দৈনিক তরফ বার্তার আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি তোফাজ্জল আহম্মেদ অনিক প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply