সাজ্জাদ বিন লাল : বিশ্বখ্যাত বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার প্রদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আদর্শ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির ধর্মবিষয়ক সম্পাদক ও মানবাধিকার কর্মী মোঃ মনসুর মিয়া।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিত ও উদীয়মান তরুণ ব্যবসায়ী।
জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। মহামারী করোনার সংকটের শুরু থেকে তিনি তার সাধ্যমত সাধারণ মানুষের পাশে থেকে নানা ধরণের সাহায্য সহযোগীতা করে গেছেন।
এলাকার মানুষের সুখে দুঃখে কাধে কাধ মিলিয়ে সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে চান তিনি।
স্থানীয় সাধারণ জনগণ বলেন, তিনি তাদের সকল বিপদ আপদে এগিয়ে আসেন। রাত দিন যখনি চাই আমরা তাকে পাশে পাই।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মোঃ মনসুর মিয়াকে মেম্বার হিসেবে দেখতে চাই।
দল মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ তাঁর আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান। অসহায় গরীবদের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করে রেখেছেন।
ইউপি সদস্য পদপ্রার্থী মনসুর মিয়া বলেন, আমাকে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত ১নং ইউপির ৯নং ওয়ার্ডের সকলে রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো।
বাল্য বিবাহ, মাদক নির্মূল করবো এবং ৯নং ওয়ার্ডকে একটি আদর্শ রোল মডেল ওয়ার্ড হিসেবে রুপান্তর করবো, ইনশা আল্লাহ
Designed by: Sylhet Host BD
Leave a Reply