রবিবার ৫ ই মার্চ সন্ধ্যা ৭ঘটিকার সময় আজমিরীগঞ্জ লালমিয়া বাজার ই-প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাব সভাপতি মোঃ আশিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এতে বক্তব্য রাখেন ই- প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ মিজানুর রহমান । ই- প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ শিহাব উদ্দিন ও সোহাগ মিয়া , যুগ্ম সাধারণ সম্পাদক কনৌজ ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন মিয়া, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইদুর ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আরজিনা আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইয়াসিন মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক তোফাজ্জুল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সদস্য তারেক রহমান প্রমুখ। বক্তারা বলেন- আজমিরীগঞ্জ সাংবাদিকদের সুনাম ধরে রাখতে হলে সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দায়িত্ব পালন করে যেতে হবে। কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য সাংবাদিকরা কাজ করবে না। সাংবাদিকদের স্মারক প্রতিষ্ঠান আজমিরীগঞ্জ ই- প্রেসক্লাব যে কোন মূল্যে সাংবাদিকতার চিরাচরিত ঐতিহ্যকে ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply