হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে দু গ্রুপে সংঘর্ষ হয়।
ঘটনা স্থলে গিয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে জনা যায় সাবেক মেম্বার রকিব মিয়ার দলের আজিজুর মিয়ার ছেলে জুনাইদ মিয়া আকর মিয়ার ধান ক্ষেতের কিছু অংশ কেটে নেয় এই অবস্থা দেখে আকবর মিয়ার ছেলে তারিফ মিয়ার মধ্যে কথার কাটাকাটি করে হাতাহাতি হয়।
এই খবর পেয়ে রকিব মেম্বারের কিছু লোক জন আলী মিয়ার বাড়ি হামলা করে এরি প্রেক্ষিতে দু গ্রুপে দেশিয় অস্ত্র সহ তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এস আই আনোয়ার সহ একদল পুলিশ আসেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ দেখে তদন্ত করে যান। এই সংঘর্ষে গর্ভবতি মহিলা সহ ১২ জন আহত হন আহতরা হল মোঃ আলী মিয়া( ৫৫ ), রেনু মিয়া(৪৮), জুনাইদ মিয়া(১৮) নেওয়াজ উল্লা(৬০) জনি (১৮) সজিব (২৪) রুহোল আমিন(৩২) উর্মি আক্তার (২৮) মনি আক্তার (২৮) তৃষ্ণা আক্তার (৫০) ময়না (২০) হালেমা আক্তার (২৬) আহতরা আজমিরীগঞ্জ উপজেলায় হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে ও কে আগে চিকিৎসা নিবে এই নিয়ে কথার কটাকটি শুরু হলে সেখানের স্থানীয় লোকজন উভয় পক্ষকে সান্তকরে চিকিৎসার ব্যবস্থা করে দেয়। এর মধ্যে গর্ভবতি উর্মি আক্তার ও রুহোল আমিন কে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পেরন করেন।রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষে আজমিরীগঞ্জ থানায় কোন মামলা হয়নি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply