1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে পল্লীমঙ্গল বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন করেন।

উল্লেখ্য, বুধবার দুপুরে পল্লীমঙ্গল বাজরের ব্যবসায়ী মো.সুমন বয়াতীকে(৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় মোটরশ্রমিক আব্দুর রহমান খান(৩৮) ও তার সহযোগীরা। পাওনা টাকা চাওয়ায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সুমন খান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সুমনের ভাই রুবেল বয়াতী ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।ঘটনার পর থেকে ঘাতক রহমান পলাতক রয়েছে। পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি।

মানববন্ধনে বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন মন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, মাষ্টার জালাল হাওলাদার, শফিকুল ইসলাম বয়াতী, যুবলীগ নেতা নাজিব হাওলাদার প্রমুখ বক্তৃতা করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD