1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ইলিয়টগঞ্জ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

মুরাদনগর উপজেলা প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে
ইলিয়টগঞ্জ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের মুরাদনগর উপজেলার শুশুণ্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বজরি খোলা গ্রামের মৃত ইসমাইল মুন্সির ছেলে রোমানিয়া প্রবাসী রিয়াদুল হাসান রাসেল (২৬) ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার লক্ষীপুর (ইলেয়টগঞ্জ) গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোটরসাইকেল মিস্ত্রি মোশারফ হোসেন (২৬)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে উপজেলার বাখরাবাদ বাজারে যাওয়ার পথে শুশুন্ডা এলাকায় মাটিবাহী ট্রাক্টর এর সাথে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।এ সময় মোটরসাইকেলের গতি ছিল বেপরোয়া।

নিহত রিয়াদুলের খালাতো ভাই মহসিন জানান, রিয়াদুল রোমানিয়া প্রবাসী সে গত দুই মাস আগে ছুটিতে বাংলাদেশ আসে। বুধবার দুপুরে রিয়াদুল ও আমি মোটরসাইকেলযোগে মুরাদনগরে একটি চাকুরির বিষয়ে কথা বলতে আসি। কাজ শেষ করে যাওয়ার পথে আমাদের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। তাৎক্ষণিক রিয়াদুল তার বন্ধু মোটরসাইকেল মিস্ত্রি মোশারফকে ফোন দিলে সে ইলিয়টগঞ্জ থেকে আমাদের কাছে এসে জানায় কিছু সরঞ্জাম আনতে হবে গাড়িটি ঠিক করতে। পরে মোটরসাইকেল মিস্ত্রি মোশাররফ ও রিয়াদুল বাখরাবাদ বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের দেরি হওয়া দেখে আমি রিয়াজুলের মোবাইল ফোনে ফোন দিলে কেউ একজন ফোনটা রিসিভ করে আমাকে জানায় রিয়াদুল ও মোশারফ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বুধবার রাতে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুণ্ডা এলাকায় সড়কের ওপর একটি মোটরসাইকেলসহ দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD