1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে পাওনা টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম

বিশেষ প্রতিনিধি:
  • বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে পাওনা টাকা আদায়ের তর্কের জেরে এক কসমেটিকস ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টার দিকে পল্লীমঙ্গল বাজারের ব্যবসায়ী বড়পরি গ্রামের হাবিব বয়াতীর ছেলে সুমন বয়াতিকে (৩০) কুপিয়ে গুরুতর আহত করে শরনখোলার ধানসাগর গ্রামের জব্বার খানের ছেলে রহমান খান(৩৮)।

স্বজনেরা সুমনকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহত সুমন বয়াতীর ভাই রুবেল বয়াতী বলেন, পাওনা টাকা চাওয়ার অপরাধে সুমনকে দোকান থেকে বের করে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায় রহমান খান।তিনি আরো বলেন ঘটনার নেপথ্যে আরো অনেকে জড়িত থাকতে পারে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD