1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে জাতীয় বীমা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি
  • বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে
ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে জাতীয় বীমা দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

১লা মার্চ সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পালী লি. মেঘনা লাইফ, প্রগতি লাইফ,  পপুলার লাইফ ইন্সুরেন্স সহ বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানী প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, জগদল আদিবাসীর স্কুল ও কলেজের অধ্যক্ষ মো.ইলিয়াস আলম, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিডিটেড এজিএম (উন্নয়ন) ও ধামইরহাট শাখার ব্যবস্থাপক মো. শাহজাহান আলী, হিসাব রক্ষক গোলাম রব্বানী, মেঘলা লাইফ ইন্সুরেন্সের ডিজিএম প্রভাষক আবুল বয়ান, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর প্রধান শিক্ষক লুৎফর রহমান, জীবন বীমা কর্পোরেশনের আমিনুল ইসলাম, প্রভাষক আব্দুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বিভিন্ন সরকারি বেসরকারী কর্মকর্তাগণ, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD