1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করবে, চাঁদা তুলবে, মানুষকে ভয় দেখালে বরদাশত করব না, মার্চ থেকে তাদের শায়েস্তা’

রাহাত মামুন চট্রগ্রাম প্রতিনিধিঃ
  • মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় সরকারী দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের ভুল শোধরানোর জন্য বেঁধে দেওয়া ১ মাসের সময়সীমা মঙ্গলবার শেষ হচ্ছে এবং এসময়ের মধ্যে যারা ভুল শোধরাতে পারেননি, আগামী ১ মার্চ থেকে তাদের শায়েস্তা শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়ন পরিষদের আওতায় সরকারী বিভিন্ন উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, আমি জানুয়ারির ১ তারিখ এলাকায় গিয়ে যারা অপকর্মে জড়িত তাদের ভালো হয়ে যেতে ১ মাসের সময় বেঁধে দিয়েছিলাম। মঙ্গলবার সে সময় শেষ হচ্ছে। যারা এরমধ্যে ভালো হতে পারেনি আগামী মাসের প্রথম থেকেই তাদের শায়েস্তা করার কাজ শুরু হবে। এরমধ্যে শুরু হয়েছেও। ড. হাছান মাহমুদ বলেন, দলের নাম ভাঙিয়ে অপকর্ম করবে, চাঁদা তুলবে, মানুষকে ভয় দেখাবে এসব হবে না, আমি এসব বরদাশত করব না। তিনি আরও বলেন, ফের যদি কেউ আমাদের নাম বিক্রি করে, দলের নাম বিক্রি করে ভয় দেখায় তাহলে সাথে সাথেই তার কানটা মলে দিবেন। রাজানগর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজানগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম চিশতী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, ১৩ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, এর আগে ৩১ জানুয়ারি নিজ সংসদীয় এলাকা রাঙ্গুনিয়ার রাজানগর আরএবিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িতদের ১ মাসের এ আল্টিমেটাম দেন তিনি। এ সময় তিনি শরীরের পঁচা অংশ কেটে ফেলার হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দলের নাম ভাঙিয়ে মানুষকে কষ্ট দেয়, চোখ রাঙায়, জমি দখল ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে তাদের সংশোধন হওয়ার জন্য ১ মাসের সময়সীমা বেঁধে দেওয়া হলো। যদি এরমধ্যে ভালো হতে না পারে তবে শরীরের কোনো অংশে পঁচন ধরলে যেমন কেটে ফেলতে হয় তেমনি দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের পঁচা অংশ কেটে ফেলা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD