1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরে উপকারভোগী সমাবেশে তথ্যমন্ত্রী

Reporter Name
  • রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে উপকারভেগী সমাবেশ রোববার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের সরকার কয়েক হাজার মানুষকে ভাতা সুবিধার আওতায় নিয়ে আসছে। এই সুবিধা আর কেউ নয়, জনগনের সরকার, নৌকা মার্কার সরকার শেখ হাসিনা দিচ্ছে। এর আগে খালেদা জিয়ার সরকার, এরশাদের সরকার ও তত্ববধায়ক সরকার ছিল। সেসময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যন্য ভাতা, ফ্যামিলি কার্ড, করোনার সময় মোবাইল টাকা প্রদান এসব আগে ছিল না। মনে আছে আপনাদের, শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছিল বলে খালেদা জিয়া এসব বন্ধ করে দিয়েছিল। ঠিক তেমনি শেখ হাসিনা এখন যে ভাতা দিচ্ছে পরবর্তী নির্বাচনে অন্য কেউ ক্ষমতায় আসলে তা বন্ধ করে দিবে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আপনারা যে টাকা জমা দেন সরকার তার দেড় থেকে দ্বিগুণ টাকা লাভ দিচ্ছে। শেখ হাসিনা সরকারের এসব কার্যক্রম অতীতের কিস্সা কাহিনির মতো মনে হয়। আমাদের সরকার যদি আবারো ক্ষমতায় আসে তাহলে আরো বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসা হবে।”

সকালে উপজেলার ধামাইরহাট ভিএইড পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান তালুকদার, স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের, মিজানুর রহমান, রফিকুল ইসলাম রফু, মো. রাশেদ প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD