চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল এর সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত সাবেক ছাত্র পর্ষদের অভিষেক অনুষ্ঠান ও আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কতৃক পরিচালিত ৫ শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান, মেধা ভিত্তিক ৯০শিক্ষার্থী ও কুইজ প্রতিযোগিতায় ৩৬জন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে মাদ্রাসাস্থ খানকা শরীফে মাদ্রাসায় অধ্যয়নকৃত সাবেক ছাত্র পর্ষদের সভাপতি অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আলকাদেরী`র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, উদ্বোধক ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবু তৈয়্যব চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হোসেন সুমন, চিকিৎসক ডা.এস এম কাউসার, ডা.মুহাম্মদ শাহ সোলাইমান, পোমরা জামেউল উলুম মাদ্রাসা সাবেক ছাত্র পর্ষদের ড.মুহাম্মদ আব্দুল মাবুদ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জিগারুল ইসলাম জিগার, ছাত্র পর্ষদের উপদেশ মাওলানা মুহাম্মদ রমজান আলী, সাবেক ছাত্র পর্ষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ কাজী মামুনুল হক।
অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক আহমদ শাহ আলমগীরের সঞ্চালনায় বক্তব্য দেন গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ মধ্যম শাখার সভাপতি নুর মোহাম্মদ মেম্বার, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সরোয়ার, মাওলানা কাজী আবদুল কুদ্দুছ, পরিষদের সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন নেজামী, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম শহিদুল্লাহ, এইচ এম তারেক হোসাইন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাহিদ, অর্থ সম্পাদক মীর মুহাম্মদ শহিদ্দুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক আব্দুস সত্তার, প্রবাসী সমন্বয়ক একতেয়ার হোসেন, এডভোকেট দিদারে আলম, ব্যাংকার মুহাম্মদ আবদুল কাইয়ুম, এখতিয়ার হোসেন, মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ, মাওলানা আবদুস সাত্তার, আবদুল জব্বার প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply