1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় অটোরিক্সা-ট্রাক সংঘর্ষে মাছ কিনে ফেরা হলনা ব্যাংক কর্মকর্তার

Reporter Name
  • শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা শেখ রাসেল এভিয়্যারী ইকোপার্ক এলাকায় সিএনজি অটোরিক্সার সঙ্গে ট্রাকের সংঘর্ষে কাজী মো. রিফাত (২৭) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাংক কর্মকর্তা রিফাত উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া কাজী বাড়ি এলাকার কাজী নুরুল কবিরের ছেলে। সে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে দুই মাস আগে বেসরকারী ওয়ান ব্যাংক চন্দ্রঘোনা শাখায় সহকারী কর্মকর্তা হিসেবে যোগ দেন।

তারবন্ধু তাওহিদুল কবির জানান, বন্ধুদের সাথে সিএনজিচালিত অটোরিক্সাযোগে কাপ্তাই বাজারে মাছ কিনতে গিয়েছিল রিফাত। সকাল ৮টার দিকে মাছ কিনে ফেরার পথে চন্দ্রঘোনা শেখ রাসেল এভিয়্যারী ইকোপার্ক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিক্সার তাতে রিফাত মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হলে পরে নগরীর পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর সংবাদে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। পরিবারে তিন ভাইয়ের মধ্যে বড় সন্তান ছিলো রিফাত।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে। এটি শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD