বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে দুর্যোগ (সাইক্লোন)বিষয়ক বুধবার মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহড়াতে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, ওয়ার্ল্ড ভিশন প্রজেক্ট অফিসার দূর্যোগ পূর্ব প্রস্ততি প্রকল্প মিলিতা সরকার, সপ্সরসীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার ফিলিপ আরিন্দা রামপাল এপি। এছাড়াও মহড়া শেষে উপজেলা দুর্যোগ ব্যবস্থানা কমিটিকে দূর্যোগ পূর্ব প্রস্ততি প্রকল্প কে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালাতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, দুর্যোগের পূর্ব করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন এবং মিলিতা সরকার দূর্যোগ পূর্ব প্রস্ততি প্রকল্প, রামপাল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রকল্প এর কার্যক্রম নিয়ে আলোচনা করেন। উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, এবং সভাপতির বক্তাব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম।
Designed by: Sylhet Host BD
Leave a Reply