1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিশিষ্ট শিক্ষানুরাগী মানিক হাসানকে হলদারপুর মাদরাসা থেকে সংবর্ধনা

সেরাকন্ঠ ডেস্ক।।
  • বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ইউকে প্রবাসী জনাব মানিক হাসান-কে জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুর থেকে সংবর্ধনা দেয়া হয়।

অদ্য ১৫ ফেব্রুয়ারি ২৩’ ইং বুধবার, জামিয়ার মিলনায়তনে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মাসুদ খানের সভাপতিত্বে মাদরাসার শিক্ষক মাওলানা হাফিজ উদ্দীনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুরুতে কুরআনে পাক থেকে তেলাওয়াত, এবং মাদরাসার শিক্ষার্থীদের যৌথকন্ঠে শুভেচ্ছা মূলক গজলের মধ্য দিয়ে জমকালো আয়োজন শুরু হয়। উপস্থিত অতিথি ও সংবর্ধিত ব্যক্তি শিক্ষার্থীদের জমকালো আয়োজন দেখে পুলকিত হয়।

এসময় শুভেচ্ছা বক্তব্য দেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শহীদ, মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য ও গ্রামের বিশিষ্ট ব্যক্তি মাওলানা শিব্বির আহমদ,ম্যানেজিং কমিটির সহসভাপতি মাওলানা রুহুল আমীন,আ.লীগ ইউপি শাখার সভাপতি মো. শাহজাহান,বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম রব্বনী,ডা. আব্দুল মুকিত, মো. মাহিদ মিয়া, প্রমুখ।

সংবর্ধিত ব্যক্তি বিশিষ্ট শিক্ষানুরাগী ইউকে প্রবাসী মিসবাহুল উলূম মাদরাসার প্রিন্সিপাল জনাব মানিক মিয়া বলেন, মাদরাডার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে চলে। আমি ইতোপূর্বে মাদরাসার সাথে ছিলাম অদূর ভবিষ্যতে পাশে আছি। তিনি বলেন দ্বীনি প্রতিষ্ঠান না থাকলে আমাদের প্রজন্ম অনৈতিক শিক্ষা নিয়ে সমাজের কাজে আসতে পারবে না। সমাজ দিনদিন নিম্নে যাবে। আর যদি সকলেই মাদরাসার দিকে নজর দেই তাহলে দ্বীনি প্রতিষ্ঠান টিকে থাকবে। আর প্রতিষ্ঠান টিকে থাকলে প্রজন্ম নৈতিক শিক্ষা নিয়ে আদর্শ মানুষ হবে। তিনি দেশবাসী সকলকে মাদরাসরা দিকে নজর রাখার আহ্বান করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD