1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name
  • রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জে মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় পৌর পার্কে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য স্থানীয় সংসদ সদস্য অ্যাডঃ আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। প্রধান বক্তা জেলা মৎস্যজীবী লীগ আহবায়ক শেখ আব্দুস সবুর। উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলী শেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন যুগ্ম আহবাক অ্যাড. আফরোজুল ইসলাম, শিকদার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইখতিয়ার হোসেন দিলাল ও কৃষক লীগ আহবায়ক মো.আবুল কালাম আজাদ, মোরেলগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মো.আল আমিন শেখ।
২০ মার্চ বাগেরহাট জেলা মৎস্যজীবী লীগের সম্মেলনকে সামনে রেখে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে জেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ নবগঠিত পৌর মৎস্যজীবী লীগ আহবায়ক এস,এম কবির হোসেন এমদাদ ও সদস্য সচিব পদে কামাল শেখের নাম ঘোষনা করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD