রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী ১৯৪২ সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যলয় মাঠে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন রোববার (১২ ফেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই ডিসপ্লে প্রদর্শনী, জাতীয় ও রণ সংগীত, শপথ বাক্য পাঠ এবং মশাল জ্বালিয়ে মাঠ প্রদর্শনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ।
শিক্ষক আজিজুল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ শাহ আলম, অভিভাবক প্রতিনিধি মীর গোলাম মোস্তফা বাবুল, খোরশেদ আলম, ফজলুল কাদের, মহিলা অভিভাবক প্রতিনিধি ফুলমালা প্রমুখ।
মনোজ্ঞ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম বেগবান করার লক্ষে বিশেষ ভূমিকা রাখবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply