রাহাত মামুন চট্টগ্রাম সংবাদদাতা : আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় পৌর নেতৃবৃন্দ। একইদিন বিকালে পৌরসভার রোয়াজারহাট এলাকার রাঙ্গুনিয়া ক্লাব মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। প্রধান বক্তা ছিলেন উত্তরজেলা আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়র মো. শাহজাহান সিকদার।
সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তরজেলা আওয়ামী লীগ সদস্য আকতার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের নেতা হালিম আবদুল্লাহ, পৌরসভা আওয়ামীলীগ নেতা এনামুল হক, লোকমানুল হক তালুকদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা তাতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, উত্তরজেলা ছাত্রলীগের সহ সভাপতি সম্রাট সিকদার, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রসংসদের ভিপি সোহেল তালুকদার, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ হানিফ প্রমুখ।
উল্লেখ্য রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নেও শান্তি সমাবেশ করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply