1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

কর্ণফুলীতে ড্রেজারের ধাক্কায় সাম্পানের মাঝি নিখোঁজ, ২৮ ঘন্টায় উদ্বার হয়নি

Reporter Name
  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০ বার পড়া হয়েছে
কর্ণফুলীতে ড্রেজারের ধাক্কায় সাম্পানের মাঝি নিখোঁজ, ২৮ ঘন্টায় উদ্বার হয়নি

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ড্রেজারের সাথে নৌকার ধাক্কায় কর্ণফুলীতে একটি সাম্পান থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন সাম্পানের মাঝি। ২৮ ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি।
নিখোঁজ মাঝি উপজেলার বেতাগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আমিরপাড়ার মৃত মো. ইসমাঈলের ছেলে মো. এসকান্দর প্রকাশ বাচা মিয়া (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ৮ নম্বর ওয়ার্ড গার্ডবাড়ী কর্ণফুলীতে বালু উত্তলনকারী ড্রেজার নৌকার সাথে সাম্পানের ধাক্কা লাগে। এসময় সাম্পানে থাকা এসকান্দর প্রকাশ বাচা মিয়াসহ আরও একজন নদীতে পড়ে যায়। ড্রেজার নৌকায় থাকা কর্মীরা একজনকে উদ্ধার করলেও বাচা মিয়াকে উদ্ধার করতে পারেনি।
স্থানীয়রা জানান, একসময় বাচা মিয়া নদীতে সাম্পানে মানুষ পারাপার করে দিনযাপন করতো। পরে কর্ণফুলীতে ড্রেজিং কার্যক্রম চালু হলে সে ওই ড্রেজিংয়ের কর্মচারীদের খাবার-দাবার আনা নেওয়ার কাজ করতেন।
এ বিষয়ে নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফিকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরী খোঁজাখুঁজি শুরু করলেও এখনো নিখোঁজ মাঝি বাচা মিয়ার সন্ধান পাওয়া যায়নি। আমাদের উদ্ধার কাজ এখনো অব্যাহত আছে।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, বালুর ড্রেজারের সঙ্গে সাম্পানের ধাক্কা লাগলে কর্ণফুলীতে পড়ে যায় মো. এসকান্দর প্রকাশ বাচা মিয়া নামের ওই সাম্পানের মাঝি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাঝির খোঁজ মেলেনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD