1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ধামইরহাটে ১০ দিনের ব্যবধানে একই পুকুর থেকে আবারও কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Reporter Name
  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটের একটি পুকুর খননের সময় দুই সপ্তাহের ব্যবধানের আরো একটি কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ণ ঠাকুরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উমার ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম হেলাল তার নিজ দখলীয় কুলফৎপুর গ্রামের ওই পুকুর থেকে ৪৯ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে, উদ্ধারকৃত মূর্তিটির মুল্য প্রায় ৩৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। গত ৩০ জানুয়ারি ( সোমবার ) সন্ধ্যা সাতটার দিকে একই পুকুর থেকে প্রায় ৪৬ কেজি ওজনের আরো একটি রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করে পুলিশ । হেলাল একই উপজেলার চাঁনকুড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। প্রাচীন ওই মূর্তিটি বর্তমানেপুলিশ হেফাজতে রয়েছে এবং সেটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, কিছু দিন থেকে হেলাল তার নিজ দখলীয় কুলফৎপুর গ্রামের মাঠে পুকুর সংস্কারের জন্য ভেকু মেশিন দিয়ে খনন কাজ শুরু করেন। খননকালে শুক্রবার রাত ৯টার দিকে মাটি খননকালে একটি কষ্টিপাথরের রাধা-কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখতে পান। তাৎক্ষনিকভাবে তিনি ধামইরহাট থানা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। ৪৯ কেজি ওজনের রাধা-কৃষ্ণ ঠাকুরের মূর্তিটির দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি এবং প্রস্থ ১৫ ইঞ্চি। ধারণা করা হচ্ছে, অতি প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা । আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি হস্তান্তরের ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভূক্ত করা হয়েছে। এর আগে পুকুর খননের সময় ৪৫ কেজি ৭শ’ গ্রাম ওজনের আরো একটি নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দু্টি মূর্তিই ধামইরহাট থানা হেফাজতে রয়েছে বলে ওসি জানিয়েছেন

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD