1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

তাহিরপুর পাটলাই নদী পরিদর্শনে এমপি মোয়াজ্জেম হোসেন

Reporter Name
  • মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে

আবিকুল ইসলাম তাহিরপুর প্রতিনিধি ঃ-
তাহিরপুরের পাটলাই নদীতে দীর্ঘ ৫ কিলোমিটার নৌ-জট পরিদর্শন করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া পাটলাই নদীর উপর হাওরে উড়াল সেতুর স্থানও পরির্শন করেন। স্থানীয়রা জানান, প্রতি বছর ফেব্রুয়ারী মাস এলেই নদীর পানি তলানিতে চলে যায়। এমতাবস্থায় দেশের অন্যতম স্থল শুল্কষ্টেশন বড়ছড়া ও চারাগাঁও থেকে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া কয়লা ও চুনাপাথরের নৌকা পাটলাই নদীর বোয়ালমারা হইতে পুকরার মূখ পর্যন্ত নৌজটের সৃষ্টি হয়। এ থেকে কয়লা ও চুনাপাথরের নৌকা ১০ থেকে ১৫ দিন পর্যন্ত নদীর তীরে নোঙ্গর করে রাখতে হয়। বিষয়টি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানকে অবগত করানোর পর সরজমিন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান পরিদর্শনে আসেন। পাটলাই নদী তীরে সহস্রাধিক নৌকার মাঝি ও স্থানীয়দের উপস্থিতিতে সমাবেশে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে সাধারন সম্পাদক অমল করের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,এলজিইডি ফ্লাই ওভারের পিডি গোলাম মওলা,নিবার্হী প্রকৌশলী মাহবুব আলম,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,তাহিরপুর উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার,উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,তথ্য ও গবেষনা সম্পাদক স্বপন রায়,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,ইউপি সদস্য জয় রায়,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাবুল মিয়া,যুবলীগ সভাপতি ফজলুল হক,সাধারন সম্পাদক মুহিবুর রহমান রুবেল,সাংবাদিক শওকত হাসান,আবির,মনিরাজ শাহ প্রমূখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD