1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সেচ মৌসুমে অগভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বিপাকে কৃষক

Reporter Name
  • মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে
সেচ মৌসুমে অগভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বিপাকে কৃষক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে শর্ত ভঙ্গের অভিযোগে দুটি বিদ্যুৎ চালিত অগভীর (এস টি ডব্লিউ) নলকূপের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। গত ১২ জানুয়ারি খাজুর ইউনিয়নের হেলেঞ্চা ও হাতুড় ইউনিয়নের রাইপুর গ্রামের এ দুটি অগভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ওই দুটি অগভীর নলকূপের আওতায় শতাধিক বিঘা জমির বোরো চাষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সেচ দিতে না পারায় রোপন করা বোরো ফসলের মাঠ ফেটে চৌচির হয়েছে। আবার অনেক জমিতে পানি দিতে না পারায় বোরো রোপন করতে পারছেননা কৃষকরা। গভীর ও অগভীর (এস টি ডব্লিউ) নলকূপের সেচ দিয়ে বোরোর আবাদ করেন এ উপজেলার কৃষকরা। বোরো চাষাবাদের ভরা মৌসুমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় কৃষকরা বোরো চাষ নিয়ে চরম দুঃচিন্তায় পড়েছেন।

অগভীর নলকূপ এর পরিচালক ইউনুছ আলী বলেন, আমি দীর্ঘ আট বছর যাবত নলকূপ থেকে কৃষকদের সেচ দিয়ে আসছি। হঠাৎ করেই এ বছর সেচ কমিটির সিদ্ধান্তে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মহাদেবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল আলম বলেন সংযোগ দুটির বিষয়ে সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিচ্ছিন্ন করা কয়েছে।

বরেন্দ্র বহুমুখী উনয়ন কর্তৃপক্ষ মহাদেবপুর জোনের সহকারী প্রকৌশলী সেলিম রেজা জানান, বিদ্যুৎ চালিত ওই দুটি অগভির নলকূপের মালিকরা শর্ত ভঙ্গ করায় উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই দুটি অগভির নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সেচ কমিটির সভাপতি মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান জানান, উপজেলায় মোট ৬০ অগভীর নলকুপ শর্ত ভঙ্গ করে সেচ চালাচ্ছে। সকলকে সাবধান করার কন্য প্রাথমিক ভাবে দুটি সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেয়া হয়েছে। কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা জানতে চাইলে তিনি এককথায় বলেন কৃষক কোনভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। এমনকি ওই অগভীর নলকূপের পরিচালক বিষয়টি সাংবাদিককে জানানোর অপরাধে উপস্থিত সাংবাদিকদের সামনেই বরেন্দ্র বহুমুখী উনয়ন কর্তৃপক্ষ মহাদেবপুর জোনের সহকারী প্রকৌশলীকে মুঠোফোনে নির্দেশ দেন ওই অগভীর নলকূপের সংযোগ স্থায়ীভাবে বন্ধ করে বিকল্প উপায়ে সেচ দেওয়ার।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD