1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Reporter Name
  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে
মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেনে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) সকালে মরিয়মনগর সওদাগরপাড়া লোকমান চেয়ারম্যান মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, বেলুন কুড়ানো, ঝুড়িতে বল নিক্ষেপ, চকলেট দৌড়, অংকে দৌড়, অভিভাবকদের মিউজিক্যাল চেয়ার, শিক্ষকদের মোমবাতি দৌড় প্রতিযোগিতা এবং যেমন খুশি তেমন সাজ।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু। মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেনের পরিচালক ও অধ্যক্ষ মুহাম্মদ করিম উদ্দিন হাসানের সভাপতিত্বে উদ্বোধন ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ আক্তার হোসেন, বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য মুহাম্মদ রবিউল মোস্তফা রাফি, কায়সার হামিদ, রিয়াজুল ইসলাম রাকিব, শিক্ষক মাওলানা আইয়ুব আলী কাদেরী প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD