1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ২০কেজি হরিণের মাংস উদ্ধার

Reporter Name
  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ২০কেজি হরিণের মাংস উদ্ধার

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ইসহাকের চিলা এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংসসহ ডিঙ্গি নৌকা ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। রোববার (৫ ফেব্রুয়ারি)দিবাগত রাতে পূর্ব সুন্দরবন বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়।তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা। পূর্ব-সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির জানান,গোপন সংবাদের ভিত্তিতে ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও ডিঙ্গি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে গেছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD