1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের প্রথম জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাহাত মামুন চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

প্রথম জানাজা শেষে মোসলেম উদ্দিন আহমদের মরদেহ হেলিকপ্টারযোগে চট্টগ্রামে নেওয়া হয়েছে। সেখানে বাদ আসর বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট স্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ১১টায় বন্দরশহরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে সর্বশেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে মায়ের কবরের পাশে প্রবীণ এ রাজনীতিককে দাফন করা হবে।

এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে জানাজা নামাজ শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে মোসলেম উদ্দিনের মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সস্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক সায়েমসহ ঢাকা মহানগর ও চট্টগ্রাম জেলার প্রমুখ উপস্থিত ছিলেন।

মোসলেম উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মোসলেম উদ্দিন স্ত্রী ও চার মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোসলেম উদ্দিন আহমেদের রাজনীতি শুরু হয় ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে। ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমৃত্যু পর্যন্ত তিনি তৃণমূল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বসহ সংসদ সদস্য নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করে গেছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD