হবিগঞ্জ প্রতিনিধি।। ঐতিহ্যবাহী সৈদেরটুলা ৭ মহল্লা ছান্দের নিজস্ব মালিকানাধীন সম্পত্তি লক্ষিবাওর( খরতির জঙ্গল) সৌন্দর্য্য বর্ধনে প্রতিবছরের ন্যায় বর্ষায় আটকে থাকা কচুরীপনা পরিষ্কার কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। সৈদেরটুলা ছান্দের ছান্দ সর্দার এনামুল বাহার খান এর নেতৃত্বে এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান,
সৈদেরটুলা মহল্লার সর্দার তালেবুর রহমান ,মাতাপুর মহল্লার সর্দার এস এম হাফিজুর রহমান,তোপখানা মহল্লার সর্দার আজমল হোসেন ,দোকানটুলা মহল্লার সর্দার বাচ্চু মিয়া,এড. নজরুল ইসলাম খান,কোষাধ্যক্ষ আজিমুল হোসেন খান স্বপন,আক্তর আলী, আব্দুল ওদুদ,হাফিজুর রহমান,ওয়েস আলী,আনোয়ার হোসেন,আশিক মিয়া,তখলিছুর রহমান,মনির মিয়া,মাসুক মিয়া,ইউসুফ আলী,সহ অত্র ছান্দের প্রায় অর্ধ শতাধিক মুরব্বীয়ান। পরিস্কার কার্যক্রম শেষে গাছ লাগান পরিবেশ বাচান এই শ্লোগানকে সামনে রেখে পতিত জায়গাগুলোতে গাছ লাগানোর কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই কয়েক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তাছাড়া ইতিমধ্যে লক্ষীবাওরকে পাখি অভয়ারন্য হিসেবেও ছান্দের পক্ষ থেকে ঘোষনা দেওয়া হয়েছে।যাহা ছান্দের মুরব্বীয়ানদের নজরদারির কারনে সফলতার মুখ দেখেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply