রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি : দিয়া ও অপূর্বের মা পম্পী গত বুধবার আত্মহত্যা করে মারা গেছেন। তার দায়ে স্বামী লিটন মালাকার উঠেছেন আদালতে।বাড়ির উঠোনে পুরোহিতের সাথে বসেছিল মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে ১০ বছরের অপূর্ব। ৫ বছরের দিয়া আছেন মায়ের অপেক্ষায়।
গতকাল শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সাহাব্দীনগর মালাকার পাড়া এলাকার পম্পী মালাকারের শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে এলাকার অন্যান্যদের সাথে অংশ নেন পম্পীর চার বোন ও নিকটাত্মীয়রা। তারা জানান,গত কিছুদিন আগে পম্পী দেবরের বিয়ে উপলক্ষে এখানে এসেছিল।গত পাচমাস আগে স্বামির নির্যাতনে বাবার বাড়ি চলে গিয়েছিল। উল্লেখ্য, গত বৃহস্প্রতিবার ময়নাতদন্ত শেষে স্থানীয় শ্মশানে রাত আটটায় মৃতদেহ সৎকার করা হয়।
এদিকে পম্পীর বাবা মন্টু চৌধুরী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামী লিটন মালাকারকে অভিযুক্ত করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ রবিবার শুনানির জন্য তাকে আদালতে তোলা হয়।
শিশু দুটির দেখভালের দায়িত্ব পরেছে দাদি ফঠোরানীর কাঁধে, তিনি আক্ষেপ করে জানান, আমার সোনার সংসার ভেঙ্গে তছনছ হয়ে গেছে। শিশু দুটি নিয়ে আমি কি করে বাঁচব।
দিয়ার বয়স মাত্র পাঁচ বছর। খেলছে বাড়ির উঠানে। অপেক্ষায় আছে মা কখন আসবে। পাশে ১০ বছর বয়সী ভাই অপূর্ব দাদীর সঙ্গে উঠানে মনমরা হয়ে বসে আছে।এ সময় অপূর্ব মালাকার বলে উঠল, মা আর
আসবে না, বাবাও বাড়িতে নেই।
পম্পীর বাবার বাড়ি রাঙ্গামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নোয়াদাম এলাকায়। গত এগার বছর আগে উপজেলার পশ্চিম সাহাব্দীনগর মালাকার পাড়া এলাকার লিটন মালাকারের সাথে বিবাহ হয়। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে।
মেয়ের মৃত্যুতে পম্পীর মা বকুল রানী চৌধুরী আহাজারি করছেন। মুর্ছা যাচ্ছেন বারবার। পম্পীর বাবা মন্টু চৌধুরীও শোকাহত। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘১১ বছর আগে লিটনের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান আছে। কাতারপ্রবাসী জামাতা লিটন বিদেশ থাকাবস্থায় আমার মেয়ের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নিয়ে পাকা একতলা ঘর তৈরি করে। পাওনা টাকা ফেরত দেয়া নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ হতো বলে তিনি জানান।
এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব মিল্কী বলেন, আত্মহত্যার প্ররোচনা মামলায়
লিটন মালাকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুনানির জন্য তাকে আদালতে তোলা হবে বলে তিনি নিশ্চিত করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply