নওগাঁ প্রতিনিধি: আজকে নওগাঁ জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো: ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ কাউন্সিলে নওগাঁ জেলার ৭৬ টি কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও রোভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার সকল ইউনিটের রোভার কাউন্সিলর উপস্থিতিতে অধিকাংশের সমর্থনের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা প্রশাসক জনাব খালিদ মেহেদী হাসান ও সম্পাদক অধ্যাপক মোঃ নাসিম আলম। কমিশনার হলেন অধ্যক্ষ মো: মোফাখখার হোসেন খান। সভায় আগামী তিন বছরের জন্য ২৯ সদস্যবিশিষ্ট নওগাঁ জেলা রোভারের নির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সম্পাদক অধ্যাপক নাসিম আলম বলেন, আমি গত দুই মেয়াদে দক্ষতার সাথে জেলা রোভার পরিচালনা করে আসছি। আগামী তিন বছর জেলা রোভারের সকল ইউনিটকে স্মার্ট ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply