আপনার দেয়া সাহায্যে বাঁচতে পারে ৮ মাসের শিশু সোহান মনি
নাম-সোহান মনি। হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ি তাঁর। বয়স ৮ মাস।বেঁচে থাকলে হয়তো আলোকিত মানুষ হবে।বড় হলে হয়তো বানিয়াচংবাসীর জন্য সুনাম বয়ে আনবে।দেখতে রাজপুত্রের মতো ফুটফুটে তার চেহারা। কিন্তু তার ভাগ্যযে এতো খারাপ কে জানতো!জন্মের পরপরই তার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। শ্বাসকষ্টসহ নানাবিধ সমস্যা তার শরীরে বাসা বেঁধেছে। সামর্থ অনুযায়ী দেশের বিভিন্ন হাসপাতালে সোহান মনির চিকিৎসা করিয়েছেন দরিদ্র পিতামাতা।অবশেষে এক রিপোর্টে ধরা পড়লো তার হার্টের মধ্যে একটি ছিদ্র রয়েছে।এই অল্প বয়সে তার এই সমস্যার অপারেশন করাও সম্ভব না।তাই ঔষধের মাধ্যমেই তার লাগাতার চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞ চিকিৎসকরা।কিন্তু যেখানে সোহান মনির দরিদ্র পিতামাতা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন,সেখানে বাচ্চার ব্যায়বহল ঔষধ কিভাবে ক্রয় করবেন।তাই পুত্র সোহান মনিকে বাঁচাতে বানিয়াচংয়ের প্রবাসী এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তার দরিদ্র পরিবার।আসুন সোহান মনির পাশে দানের হাত বাড়িয়ে দেই।আপনার দেয়া ১০০/৫০০ টাকার সাহায্যের কারণে সুস্থ হয়ে উঠতে পারে সোহান মনি। হয়তো আপনার এই দান আপনাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে।
সোহান মনিকে সাহায্য পাঠানোর ঠিকানা:-১নং ইউনিয়নের কাষ্টগড়া সংলগ্ন দাসপাড়া গ্রাম। বানিয়াচং,হবিগঞ্জ।
পরিবারের সাথে যোগাযোগ নাম্বার-(01794353287)
পার্সোনাল বিকাশ নাম্বার- (01747143263)
বি: দ্র:- সোহান মনির ভালো চিকিৎসার জন্য সরকারিভাবে যদি কোন সুযোগ থাকে,তবে দয়া করে একটু পরামর্শ দিয়ে যাবেন।
সেরাকন্ঠ/আ/র/আ/ ০৪/০২/২৩’
Designed by: Sylhet Host BD
Leave a Reply