1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় ছাত্রসেনার কর্মী সম্মেলন ও পুরষ্কার বিতরণ

Reporter Name
  • শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ:), ফাতেহায়ে ইয়াজদাহুম, মহান বিজয় দিবস ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও ছাত্রসেনার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাজানগর রানীরহাট ফাজিল মাদ্রাসা মাঠে রাজানগর ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ তৈয়্যব আলী, উদ্বোধক ছিলেন কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের সাবেক সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সংবর্ধিয় অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবসেনার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম শহিদুল্লাহ, প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজুল হক।

ইউনিয়ন ছাত্রসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ জাসেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মাওলানা রমজান আলী, মুফতি সাইফুল ইসলাম, মুহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার, মাওলানা নুরুন্নবী, শিহাব উদ্দিন খালেদ, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ হোসেন কবির মামুন, এইচ এম তারেক হোসাইন, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা সাইদুক হক, মুহাম্মদ জিল্লুর রহমান, মাওলানা আব্দুল খালেক, বখতেয়ার উদ্দিন, হাসান মাহমুদ জুয়েল, মুহাম্মদ জমির উদ্দিন, মুহাম্মদ আব্দুর রশিদ, মুহাম্মদ নেজাম উদ্দিন জুয়েল প্রমুখ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD