আবিকুল ইসলাম তাহিরপুর প্রতিনিধি ঃ-
তাহিরপুরে পিআইসি সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা গণমিলনায়তনে কাবিটা নীতিমালার আলোকে সুষ্টুভাবে হাওর রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি(পিআইসি)দের অংশগ্রহণে অনুষ্টিত কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা,পিআইসি’র সভাপতি সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন। ইউএনও সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. আমিনুল হক ভঁূইয়া,সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী এএস শহিদুল ইসলাম,তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী। সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন,আলী আহমদ মুরাদ,ইউনূছ আলী,পিআইসি’দের পক্ষে মিলন তালুকদার,সাখাওয়াত হোসেন শিপন,জুয়েল মিয়া,সাঞ্জব উস্তার প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply