1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রাহাত মামুন রাংগুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি আতাউল গণি ওসমানী সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব বদিউল খায়ের লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার।

এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা সদস্য আকতার হোসেন খান, একাডেমিক সুপারভাইজার জনাব সুমন শর্মাসহ আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় থেকে আগত ক্রীড়া শিক্ষক, অ্যাথলেটস, মেডিকেল টিম, স্কাউট, গার্ল গাইডের সদস্যরা।

অনুষ্ঠানে চূড়ান্ত পর্বের ৩২ টি ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে ১ম স্থান অধিকারী অ্যাথলেটসরা ২য় পর্যায়ে জেলায় অংশগ্রহণের করার সুযোগ পাবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD