1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ঢাকার বনানী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন নবীগঞ্জের কৃতি সন্তান বেলাল আহমেদ

Reporter Name
  • বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোটার ।। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্বতিমির পুর এর কৃতি সন্তান মৃত মকছুদ মিয়া তালুকদার এর ছেলে মো. বেলাল আহমেদ তালুকদার ঢাকার বনানী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারন করা মো. বেলাল আহমেদ তালুকদার। সে হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে স্নাতকোত্তর এ পড়াশোনা করেন। রাজপথের সাহসী, পরিশ্রমী, সৎ ও নিষ্ঠাবান ছাত্রলীগ নেতা। গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) ২০২৩ ঢাকা মহানগর উত্তর এর অর্ন্তগত বনানী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও তিনি সাংস্কৃতিক সম্পাদক ১৯নং ওয়ার্ড ছাত্রলীগ,বনানী থানা ঢাকা মহানগর উত্তর এবং ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি সরকারি তিতুমীর কলেজ শাখা ঢাকা। বনানী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি বনানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম মাহফুজ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি নবীগঞ্জ-হবিগঞ্জ বাসীর কাছে দোয়া এবং ভালবাসা কামনা করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD