1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ঘের বিরোধের জের ধরে সংঘর্ষে মোরেলগঞ্জে ১৫জন আহত

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ
  • সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধের জের ধরে দু’দফা সংঘর্ষে ৩ নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১০টার দিকে জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে ২৬ বিঘা জমির একটি মৎস্য ঘেরের দখল নিয়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ১১ জনকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন, মানিক হাওলাদার(৩০), হানিফ হাওলাদার(৫০), হালিম হাওলাদার(৪২), নুর মোহাম্মদ শেখ(৫২), আব্দুল জলিল হাওলাদার(৩৮), ময়না বেগম(৩০), জাকির শেখ(৪৫), আলমগীর শেখ(৪০), রাকিব খান(২৫), দুলালী বেগম(৩০) ও বেবী বেগম(৩২)। এদের মধ্যে মানিক গুরুতর জখম বলে ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন হালিম হাওলাদার বলেন, ‘লক্ষীখালী গ্রামের জাকির শেখ ও আলমগীর শেখ ৫-৬ বছর ধরে বাইনতলা গ্রামের ২৬ বিঘা জমির একটি মৎস্য ঘের জোরপূর্বক দখল করে মাছ চাষ করছেন। বিষয়টি নিয়ে এ পর্যন্ত একাধিকবার বিভিন্ন দপ্তরে শালীস বৈঠকও হয়েছে। কবলা সূত্রে ওই জমির মালিক হালিম ও তার ভাইয়েরা। সোমবার সকালে পরিকল্পিতভাবে লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
অপরদিকে ঘেরটির দখলে থাকা জাকির শেখ বলেন, ‘হারির টাকা দিয়ে চুক্তিবদ্ধ হয়ে তারা ওই জমিতে ঘের ব্যবসা করছেন। আজ একটি ভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের ওপর হালিমের লোকজন হামলা করে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, দুই পক্ষের মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি শান্ত আছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD