1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ
  • শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার সকাল ১১টায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান। এ সময় নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখি কার্যক্রমে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করছেন। সে ক্ষেত্রে সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানটি গত সাত বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। উল্লেখ্য, চার ফেব্রæয়ারি শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে পরিচালক মো. বশির উদ্দীন এর নির্দেশনায় উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD