জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি নিয়ে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড় শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে কাজ করে উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন।সংস্থাটি মঙ্গলবার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের হাওরপাড়ের দুমাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সুনামগঞ্জ শাখার টিম লিডার শারমিন সুলতানা যুথি,ইউপি সদস্য মোফাজ্জল হোসেন,মিছবাহ উদ্দিন পলাশ, শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply