তাহিরপুরে তিনদিন ব্যাপী ৫১ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অ্যাথলেটিক্স প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
পুরস্কার বিতরণ অনুষ্টান পূর্ব আলোচনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন,সংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ।এ এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম সুবল,তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদ কামাল,তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা অধ্যক্ষ মুহিবুর রহমান,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার,ট্যাকেরঘাট খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ খাইরুল ইসলাম,বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,বাগলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রদীপ রায়,আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply