1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি
  • সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০টি ফার্মেসিতে মিলেছে মেয়াদোত্তীর্ণ অননুমোদিত ওষুধ। ছিলো না কোনো ড্রাগ লাইসেন্স। ভ্রাম্যাান মঅভিযান চালিয়ে এসব ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় এবং ড্রাগ লাইসেন্স না থাকায় দশটি ফার্মেসিকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ অনুযায়ী ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ অননুমোদিত ওষুধ জব্দের পর ধ্বংস করা হয়েছে।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন, রাজু আকন্দ ও বোয়ালখালী থানা পুলিশ সদস্যরা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD