1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ‘জাতীয় শিক্ষাক্রম রুপরেখা’র ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

সাজ্জাদ বিন লাল
  • রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

বানিয়াচং উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ‘জাতীয় শিক্ষাক্রম রুপরেখা’ শীর্ষক বিষয় ভিত্তিক শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে গত ৬ জানুয়ারি শুক্রবার।

বানিয়াচংয়ের মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওসার শোকরানা এর পরিচালনায় মাধ্যমিক পর্যায়ের বানিয়াচং, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে মোট ৯ টি বিষয়ে ২৭ জন মাষ্টার ট্রেইনার প্রশিক্ষণ প্রদান করছেন। উপজেলার মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

গত ৬ জানুয়ারী শুক্রবার শুরু হয়ে ৭, ১৩ ১৪ ও ১৫ জানুয়ারী পর্যন্ত ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

ইতিমধ্যে গত ৭ জানুয়ারী শনিবার এবং ১৫ জানুয়ারী রবিবার প্রশিক্ষণ পরিদর্শন করেন, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

পরিদর্শন কালে তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম রুপ রেখা বাস্তবায়নের জন্য শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে করে শিক্ষকের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরা পাঠ উপযোগী শিক্ষা গ্রহণ করতে পারবে। ফলে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটবে বলে আমার বিশ্বাস।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা, মাধ্যমিক পর্যায়ে ‘জাতীয় শিক্ষাক্রম রুপরেখা’ শীর্ষক বিষয় ভিত্তিক শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পর্কে আরো বলের, বানিয়াচং, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মোট ৯ টি বিষয়ে ২৭ জন মাষ্টার ট্রেইনার প্রশিক্ষণ প্রদান করছেন।

প্রশিক্ষণ গ্রহণ শেষে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নতুন ‘জাতীয় শিক্ষাক্রম রুপরেখা’র আলোকে অভিজ্ঞতা ভিত্তিক শিখন ও যোগ্যতা ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি জীবন ও বাস্তবতার নিড়িখে যোগ্য নাগরিক গঠনে বিশেষ ভূমিকা পালন করবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD