মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৭তম বার্ষিক ওরস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। প্রথম দিন ফ্রি বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্প এবং টেলিমেডিসিন সেবা অনুষ্ঠিত হয়েছে।
মাইজভান্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে মাইজভান্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) সার্বিক তত্ত্বাবধানে গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মেডিক্যাল ক্যাম্প। এতে মেডিসিন, হৃদরোগ, গাইনী, শিশু রোগ, বাত-ব্যথা, অর্থোপেডিক্স, মানসিক স্বাস্থ্য, চর্ম ও চক্ষু বিভাগের এক হাজার রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
চিকিৎসাসেবা দেন ডা. গোলাম মোস্তফা জামাল, ডা. মো. ইয়াছিন, ডা. মু. সৈয়দুল আলম কোরাইশী, ডা. মোহাম্মদ শহীদুল ইসলাম (সুমন), ডা. ফাহমিদা ইউসুফ, ডা. আসমা হাফিজ, ডা. তৌহিদুল আলম, ডা. কে এম রাসেল, ডা. মোহাম্মদ রিদওয়ান চৌধুরী, ডা. আয়শা সিদ্দিকা, ডা. উম্মুল খায়ের ফেন্সী, ডা. মাহমুদুল ইসলাম মুন্না, ডা. সায়মা নুর, ডা. মোহাম্মদ লোকমান হোসেন, ডা. মোহাম্মদ পারভেজ রানা, ডা. মো. ওহী উদ্দিন সুমন, ডা. রিগান কুমার শীল, ডা. নাহিদা সেলিম, ডা. আরাফাত সুলতানা, ডা. একরামুল হক এবং আল নূর কমিউনিটি চক্ষু হাসপাতাল।
মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী, সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী এবং ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম।
আগামী ২৪ জানুয়ারি রাতে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ১০ দিনব্যাপি ওরসের কার্যক্রম।
উল্লেখ্য আজ শনিবার ওরশের কার্যক্রম বন্ধ ছিল। আগামীকাল রোববার থেকে তা আবার শুরু হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply