চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে অঙ্গার একই পরিবারের দুই শিশুসহ পাঁচজনকে একসঙ্গে দ্বিতীয়বার দাহ করা হয়েছে। মর্মান্তিক এই শবযাত্রার সময় উপস্থিত সকলের চোখের অশ্রু নয়নে দাহ করতে দেখা যায়।
শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া ৩নং ওয়ার্ডের মহাজনপাড়া শ্মশানে এই পাঁচজনের একসঙ্গে দাহ হয়েছে।
এ সময় দেখা যায়, শ্মশানের চারিদিকে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের ভিড়। কেউ কাঁদছেন নিরবে, আবার কেউ কাঁদছেন আহাজারি করে।
এর আগে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বরে) দিবাগত রাত সোয়া ২টার দিকে অগ্নিকাণ্ডে এক পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন গৃহকর্তা খোকন বসাক (৪২)।
সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গতকাল রাতে আগুন লাগার খবর শুনে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনে পুড়ে যাওয়া পাঁচজনের লাশ উদ্ধার করে এবং একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। চুলার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
এদিকে দগ্ধ খোকন বসাকের বিষয়ে আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক ডা. এস খালেদ চৌধুরী বলেন, খোকনের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তার শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন আগুনের তাপে শ্বাসনালী পুড়ে যায় বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, তখন রোগীর অবস্থা সংকটাপন্ন থাকে।
জানা যায়, খোকন পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। তার আয়েই চলতো ৬ সদস্যের পরিবার। রাতে অটোরিকশাটি রান্নাঘরের পাশে উঠানে রেখে ঘুমাতে গিয়েছিলেন খোকন। আগুনে তার অটোরিকশাও পুড়ে গেছে।
এদিকে সকাল হতেই ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতাউল গনি ওসমানী, রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী, জেলা থেকে এডিএম আবু রায়হান, চট্টগ্রাম জেলা এসপি এসএম সফিউল্লাহ, এএসপি আনোয়ার শামীম।
অন্যদিকে স্থানীয় চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন নেতাকর্মীও ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করতে আসা তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ বলেন, ঘটনাটি শুনে মন্ত্রী মহোদয় শোক প্রকাশ করেছেন এবং নির্দেশনা দিয়েছেন ক্ষতিগ্রস্তদের বিষয়ে খোঁজখবর রাখতে। এবং যিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার উন্নত চিকিৎসার জন্য মন্ত্রী মহোদয় সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন এবং যারা আগুনে পুড়ে মারা গিয়েছেন তাদের সৎকারের জন্য অনুদান দিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply