1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

রান্নাঘরের আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি
  • শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রান্নাঘর থেকে লাগা আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর পারুয়া মহাজনপাড়া এলাকায় হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতরা হলেন খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক, মা ললিতা বসাক, স্ত্রী লাকি বসাক, ছেলে সৌরভ বসাক ও মেয়ে সায়ন্তী বসাক।

দগ্ধ হয়েছেন খোকন বসাক। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী বাবলু বসাক নামে একজন বলেন, ‘আগুনের তীব্রতা বেশি ছিল। মুহূর্তেই আগুন রান্নাঘর থেকে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আমরা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারিনি।’

পারুয়া ইউনিয়নের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, ‘রাত ১টার দিকে রান্নাঘর থেকে আগুন লাগে। বাড়িতে একটিই দরজা ছিল। সেই দরজার সামনে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশায়ও আগুন লাগে। যার কারণে খোকন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারেননি।’

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নেভানো হয়।’

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী বলেন, ‘রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। রান্নঘর ও বসতঘরের মধ্যে একটি ফাঁকা কক্ষে কাঠের লাকড়ি ও পাতা ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ইউএনও আতাউল গনি ওসমানী বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। প্রাথমিকভাবে মৃতদেহ সৎকারের জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD