1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শাল্লায় জাগ্রত হাওর উন্নয়ন ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শাল্লা (সুনামগঞ্জ)সংবাদদাতা-
  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জাগ্রত হাওর উন্নয়ন ফোরামের উদ্যোগে এক হাজার
অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল
১১ টায় উপজেলা হলরুমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
ছাত্রলীগ নেতা হিমকর তালুকদার বাঁধনের পরিচালনায় ও জাগ্রত হাওর উন্নয়ন
ফোরামের সভাপতি এসএম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান ও
উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছাত্তার, স্বেচ্ছাসেবক লীগ নেতা
এনামুল বারী লেলিন, অজয় তালুকদার প্রমুখ। এসময় বক্তারা বলেন, মানবতার
কল্যানে ও মাদক মুক্ত সমাজ গড়তে জাগ্রত হাওর উন্নয়ন ফোরাম কাজ করছে।
এছাড়াও অসহায়, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আর্থিক সহযোগীতায়ও
এই সংগঠনটি চালিয়ে যাচ্ছে। হাওরাঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্টীকে এগিয়ে নিতে
বদ্ধপরিকর হিসেবে আত্ম নিয়োগ করেছেন বলে জনান সংগঠেেনর সকল সদস্যবৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD