1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সাব-রেজিস্ট্রীর মোঃ ইউসূফ আলী’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও শাস্তির দাবীতে শাল্লায় মানববন্ধন

শাল্লা প্রতিনিধি-
  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

সাব-রেজিস্ট্রীর মোঃ ইউসূফ আলী’র দপ্তরে এখতিয়ার বহিভর্‚ত হস্তক্ষেপ ও
বর্বরোচিত হামলার প্রতিবাদ ও হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সুনামগঞ্জের শাল্লা সাব-রেজিস্ট্রী অফিসের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১২জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় শাল্লা সাব-রেজিস্ট্রী অফিসের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দলিল লিখক সমিতির সভাপতি গোলাম নবীর সভাপতিত্বে
বক্তব্য রাখেন দলিল লিখক মোঃ ফখরুল ইসলাম, মোঃ আব্দুল গফ্ফার, শান্ত
কুমার তালুকদার, জ্যোতিষ চন্দ্র মজুমদার ও নকল নবীশ হেমসেন সরকার প্রমূখ।

এসময় বক্তারা সাব-রেজিস্ট্রীর মোঃ ইউসূফ আলী’র দপ্তরে এখতিয়ার বহিভর্‚ত
হস্তক্ষেপ ও বর্বরোচিত হামলার প্রতিবাদ তীব্র প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। পাশাপাশি উক্ত মানববন্ধনে প্রকৃত
অপরাধীদের কঠোর শাস্তির দাবীতে কর্মবিরতীর ঘোষনা দেন।

জানা যায়, গত ১০জানুয়ারী বিকেলে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার
সাব-রেজিস্ট্রার মোঃ ইউসূফ আলী’র অফিসে অনধিকার প্রবেশ করিয়া সন্ত্রাসীগণ
তাঁর উপর বর্বরোচিত হামলা করে। এঘটনায় শিবগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসের
মোহরার মামুন অর রশিদ বাদী ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করে স্থানীয় থানায়
মামলা করেছেন। পাশাপাশি ঘটনার সাথে সাথে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবীতে সারা দেশের সাব-রেজিস্ট্রী অফিসগুলোতে কর্মবিরতী শুরু
হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD