1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মোরেলগঞ্জে আওয়ামী লীগের র‌্যালী

শেফালী আক্তার রাখি বিশেষ প্রতিনিধিঃ
  • মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, সহ-সভাপতি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, শ্রমীক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন তালুকদার, ছাত্রলীগের সভাপতি মো. মহিদুজ্জামান মহিদ প্রমুখ। এর পূর্বে দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD