1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

গ্রামীণ ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া এরিয়া অফিসের উদ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নূর সালাম খান বিশেষ প্রতিনিধি
  • রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

গ্রামীণ ব্যাংক গরীব মানুষের পরিচালনায় দরিদ্র ও অসহায় মানুষের আস্থার ব্যাংক। প্রতি বছরের ন্যায় এবারের শীতেও অসহায় দরিদ্র সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের কথা মনে রেখেছে গ্রামীণ ব্যাংক।
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান জনাব ডক্টর এ কে এম সাইফুল মজিদ এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুর রহিম খান এর উদ্যোগে সারা দেশের সকল সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সে মোতাবেক হবিগঞ্জ যোনের যোনাল ম্যানেজার জনাব মোঃ মোতাহার হোসেনের এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া এরিয়া অফিসের সক্রিয় ব্যবস্থাপনায় এরিয়ার ১৫ জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন এরিয়া অফিসের সিনিয়র স্টাফ মোঃ জসীম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে আসন গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার জনাব এস, এম, শামস উজজ্বল হক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার)। উক্ত এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার জনাব মোঃ আব্দুস সামাদ (প্রিন্সিপাল অফিসার) এর পরিচালনা এবং উপস্থাপনায় অনুষ্ঠানের মূল কার্জক্রম শুরু হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক হবিগঞ্জ যোনের যোনাল ম্যানেজার জনাব মোঃ মোতাহার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক হবিগঞ্জ যোনাল অফিসের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নিরীক্ষণ ইউনিট প্রধান জনাব মোঃ কামাল হোসেন (প্রিন্সিপাল অফিসার), গ্রামীণ ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া তথ্য ব্যবস্থাপনা কেন্দ্রের ইউনিট প্রধান খন্দকার সারোয়ার জাহান মিলকী, নূর সালাম খান (এমআইএস অফিসার) মোহাম্মদ নজরুল ইসলাম (এম,আই,এস অফিসার), ২ নং সুহিলপুর ওয়ার্ড মেম্বার মোঃ কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে সংগ্রামী সদস্যদের পারিবারিক খোঁজখবর নেওয়া এবং তাদেরকেসহ উপস্থিত গম্যমান্য ব্যক্তি বর্গের আপ্যায়নের সুব্যবস্থা করা হয়। আপ্যায়ন শেষে তাদের হাতে একটি করে কম্বল প্রদান করা হয়। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাইস উদ্দিন, গাড়ি ব্যবসায়ী মোঃ হামদু মিয়া এবং নন্দনপুর প্রাইমারি স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা সাহা গ্রামীণ ব্যাংকের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি সাহেব বলেন “গ্রামীণ ব্যাংকের মত দেশের সুশীল সমাজ এবং বিত্তবানরা যদি সংগ্রামী সদস্যদের প্রতি সুদৃষ্টি দেয় তাহলে তাদের কষ্ট অনেক লাগব হবে”। সবশেষে সংগ্রামী সদস্যদের শারীরিক সুস্থতা ও গ্রামীণ ব্যাংকের সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD