1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শ্যামনগর উপজেলায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত

মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর প্রতিনিধি
  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিনামূল্যে পাঠ্যপুস্তক উৎসব ২০২৩ সারা দেশের ন্যায় শ্যামনগর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করা হয়েছে। রবিবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর পর্যন্ত শ্যামনগর হরিচরণ সরকারী পাইলট বিদ্যালয়, শ্যামনগর কেন্দ্রীয়আলিমমাদ্রাসা, শ্যামনগর বালিকা বিদ্যালয় , হায়বাতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু উপজেলা শিক্ষাকর্মকর্তাগন
উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ আকবর কবির
প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ
প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১ জানুয়ারি ২০২৩ তারিখে অর্থাৎ বছরের প্রথম দিনই হচ্ছে বই উৎসব।করোনা অতিমাত্রার কারণে গত দুই বৎসর প্রতিবন্ধকতা থাকলেও এবার তা নেই তাই ২০২৩ সালের নতুন বই পাবে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থী ১ জানুয়ারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বই বিতরণের মাধ্যমেই পালিত হল এই পাঠ্য বই উৎসব ।ছাএ ছাত্রীদের জন্য ইতিমধ্যেই ২০২৩ শিক্ষাবর্ষের জন্য ৩৫ কোটি পাঠ্যবই ছাপা হয়েছে এর মধ্যে প্রাক প্রাথমিক প্রাথমিক ও ইবতেদায়ী মিলিয়ে এই স্তরের ৯ কোটি ৯৮লাখ ৫৩ হাজার এবং মাধ্যমিক স্তরে স্কুল মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার কপি পাঠ্য বই এছাড়া ক্ষুদ্র জাতি গোষ্ঠীর জন্য তাদের মাতৃভাষায় বই ছাপা হচ্ছে মোট ২লাখ ১২ হাজার ১৭৭ কপিপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই তথ্য জানা গেছে। মুদ্রণ শিল্প সমিতির তথ্য অনুযায়ী প্রাথমিক পর্যায়ে ৮০ শতাংশ এবং প্রাথমিক পর্যায়ে ৬৫ শতাংশ বই ছাপানো হয়েছে । করোনা পরিস্থিতির আগে বছরের শুরুতেই বিনামূল্যে বিতরণের জন্য প্রায় শতভাগ বই পৌঁছে যেত উপজেলা পর্যায়ে কিন্তু এবার নানামুখী সংকটের পাশাপাশি বই ছাপানোর কার্যাদেশ দিতে দেরি করায় শতভাগ বই ছাপার কাজ শেষ হয়নি তারপরও উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে nctb এনসিটিবি। এনসিটিবি কর্মকর্তারা দেরির কারণ হিসাবে তারা বলছে কাগজ ও কালির সংকট ভালো মানের মন্ডের সংকট , উচ্চ মূল্য, ছাপা সরঞ্জামের মূল্যবৃদ্ধি, বৈদ্যুতিক লোডশেডিং, এনসিটিবির বইয়ের কার্যাদেশ দেরীসহ কয়েকটি কারণে এবার সময়মতো সব শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD