হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন যেন থামছেইনা, মনে হয় যেন বালু উত্তোলনের হিরিক পরেছে। কুদালিয়া নদী, বিরাট কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন হয় বিভিন্ন অজুহাতে। যার জন্য মারাত্মক ঝুঁকিতে আছে রাস্তাঘাট ও নদীপারের নিম্ন আয়ের মানুষের ঘরবাড়ি।

এবার আজমিরীগঞ্জ বানিয়াচং মহাসড়কের ব্রিজের নিচে রাস্তার পাশ থেকে শুরু হয়েছে বালু উত্তোলন করে গুচ্ছ গ্রামের বসতভিটা নির্মান শুরু হয়েছে।
শুক্রবার ৩০শে ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায় আজমিরীগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নের বিরাট গ্রামের মির্জাপুর ক্লিনিকের সামনে আজমিরীগঞ্জ বানিয়াচং মহাসড়কের ব্রিজের নিচ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন হচ্ছে। মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরের জন্য তৈরি হচ্ছে নতুন আরেকটি গুচ্ছ গ্রাম। ১৩০ টি হতদরিদ্র ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে গুচ্ছগ্রাম স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। নির্ধারিত স্থানে আশ্রয়ণ প্রকল্প -৪ এর আওতায় সাড়ে ৩ একর জায়গা নিয়ে সীমানা নির্ধারণ করা হয়। উক্ত জায়গায় মাটি ভরাটের জন্য বরাদ্দ দেয়া হয় ৩৪ লক্ষ টাকা। মাটি ভরাটের জন্য এক প্রবাবশালী মহল রাস্তার পাশে একটি জলাশয়ে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে নষ্ট হচ্ছে রাস্তা ঘাট ও ঝুকিতে আছে বানিয়াচং আজমিরীগঞ্জ মহাসড়কের ব্রিজ এমনিতে ব্রিজের পাশে মাটি ভেঙ্গে রাস্তা ভাঙ্গন সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এরাতে সচেতন জনগন বিভিন্ন সময় লাল নিশান দেওয়া হয়েছে সেখানে। বালু উত্তোলনের ফলে ব্রিজের ধারন ক্ষমতা হারিয়ে যাবে যে কোন সময় সড়কের কিছু অংশ ও ব্রিজ ধসে পড়তে পারে। এই নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমী ) মোঃ শফিকুল ইসলামের সঙ্গে আলোচনা করলে তিনি জানান এর সঠিক ব্যাবস্থা দ্রুতই নেবো। ৩১শে ডিসেম্বর রোজ শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় বালু উত্তোলন চালু রয়েছে। এবং ঐ উপজেলার সচেতন মহলে ও বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply