হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১ লা ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় চুনারুঘাট উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি না মানায় এবং যানবাহনে উপযুক্ত কাগজপত্র/লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ টি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জনাব মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চুনারুঘাট, হবিগঞ্জ। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এ সময় মাস্ক বিহীন পথচারীদের মাস্ক কিনতে উদ্বদ্ধ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply